হাজীগঞ্জে বিএনপি নেতা মনির সর্দারের মৃত্যুতে পৌর মেয়র প্রার্থী হাসান মিয়াজীর শোক বার্তা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মনির হোসেন সর্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী।

শুক্রবার (৩ জুলাই) তিনি শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড বিলওয়াই গ্রামের সর্দার বাড়ির বাসিন্দা মো. মনির হোসেন সর্দার অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

শুক্রবার সকাল ১০ টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে পরিবারের সদস্যসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উপজেলা বিএনিপর যুগ্ম আহবায়ক ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী শোক বার্তায় বলেন, বিএনপি নেতা মো. মনির হোসেন সর্দারের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

মনির সর্দার একজন সজ্জন মানুষ ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

প্রকাশিত : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ খ্রি
.

Views: 1

শেয়ার করুন