হাজীগঞ্জে অগ্রণী ব্যাংকের নবাগত শাখা ব্যবস্থাপককে বরণ, সম্মাননা উপহার দিলেন ব্যবসায়ী জামাল উদ্দিন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জে অগ্রণী ব্যাংক পিএলসি’র হাজীগঞ্জ শাখার নবাগত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক কাজী কাউছার হোসেনকে বরণ করে নেওয়া হয়েছে। তাঁর যোগদান উপলক্ষে ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে বরণ অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় অগ্রণী ব্যাংকের হাজীগঞ্জ শাখায় আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৌহার্দ্য, আন্তরিকতা ও আবেগঘন পরিবেশে নবাগত শাখা ব্যবস্থাপক কাজী কাউছার হোসেনকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত ডিলার, হাজীগঞ্জ পূর্ব বাজারের মেসার্স জামাল ব্রাদার্সের প্রোপাইটর এবং হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. জামাল উদ্দিন নবাগত শাখা ব্যবস্থাপক কাজী কাউছার হোসেনের হাতে সম্মাননা উপহার তুলে দেন। এ সময় তিনি নতুন শাখা ব্যবস্থাপকের কর্মজীবনের সফলতা কামনা করেন।
ব্যাংক ও গ্রাহকের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা এবং আন্তরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। একই সঙ্গে ব্যাংকিং সেবার মানোন্নয়ন, গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় ব্যবসায়িক অগ্রগতিতে নবাগত শাখা ব্যবস্থাপকের ইতিবাচক ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজীগঞ্জের বিশিষ্ট পাট ব্যবসায়ী মো. মমিন সরকার, মোহাম্মদ খোরশেদ আলম, সেলিম মিয়া, টাইলস ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম হীরা, ব্যবসায়ী বাবু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাংস্কৃতিক আয়োজন, সম্মাননা উপহার প্রদান এবং আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
প্রকাশিত: রোববার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 1






















