হাজীগঞ্জে মাইজভান্ডার শরীফের উপজেলা ও পৌর সম্মেলন কমিটির আলোচনা দোয়া ও মিলাদ

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জে মাইজভান্ডার শরীফের তরিকতের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে উপজেলা ও পৌর সম্মেলন কমিটির আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাতে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড, রামগঞ্জ-গৌরিপুর সড়কের পশ্চিম পাশে কাশারি বাড়িতে অবস্থিত জঙ্গলিয়া প্লাজার চতুর্থ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং তরিকতের আদর্শ ও কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তারা মাইজভান্ডার শরীফের শিক্ষা ও আদর্শ অনুসরণ করে হালাল উপার্জন, নামাজ আদায় এবং আল্লাহর জিকিরের মাধ্যমে আত্মিক শান্তি ও জীবনের সমস্যা থেকে উত্তরণের ওপর গুরুত্বারোপ করেন।

হাজীগঞ্জ উপজেলা মাইজভান্ডারী কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নিশান রহমানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মো. মিজানুর রহমান মাইজভান্ডারী।

মিলাদ পরিচালনা করেন লাকসাম শাকরাপুরী দরবার শরীফের খলিফা মোহাম্মদ রফিকু ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাইজভান্ডার শরীফের আশেকে মাইজভান্ডারী মোহাম্মদ শফিকুর রহমান মাইজভান্ডারী।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা মাইজভান্ডারী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আবু নোমান রিয়াদ, মোহাম্মদ বাবুল মাইজভান্ডারী, সহ-সাধারণ সম্পাদক মো. শাহ-জাহান ভান্ডারী, সম্মানিত সদস্য খালেদ মাইজভান্ডারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাইজভান্ডারী তরিকার মুরিদ-ভক্তবৃন্দ।

আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করেন মো. সেলিম মিজি, মো. খালেক, মো. সাহাদাত হোসেন মিয়াজী, মো. বাবুল হোসেন, মো. খোকন, মো. শফিক ভান্ডারী প্রমুখ।

প্রকাশিত:  রোববার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 4

শেয়ার করুন