হাজীগঞ্জের কাজীরগাঁও থেকে পিকআপ গাড়ি চুরি, সন্ধান চেয়ে মালিকের আবেদন

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের কাজীরগাঁও এলাকায় মেসার্স একতা ট্রেডার্সের সামনে থেকে একটি পিকআপ গাড়ি চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) দিবাগত রাতে গাড়িটি চুরি হয় বলে জানা গেছে।

চুরি হওয়া পিকআপ গাড়িটির সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সহযোগিতা চাওয়া হয়েছে। গাড়িটির সন্ধান পেলে বা কোথাও দেখতে পেলে দ্রুত 01818-334172 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

গাড়িটির সন্ধানদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে বলে জানানো হয়। পাশাপাশি সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

চুরি হওয়া পিকআপটি উদ্ধারে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে। গাড়িটি খুঁজে পেতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রকাশিত:  রোববার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 1

শেয়ার করুন