যুব পরিষদের কেন্দ্রীয় কমিটিতে হাজীগঞ্জের সাখাওয়াত তথ্য ও প্রযুক্তি সম্পাদক মনোনীত

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কৃতিসন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী সাখাওয়াত হোসেনকে ‘তারেক রহমান যুব পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির আদর্শ তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল বাদশা শিপন ও মহাসচিব আরিফুল হাসান শিমুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের আদর্শ তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন ও সঠিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ‘তারেক রহমান যুব পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটিতে সাখাওয়াত হোসেনকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নবনিযুক্ত সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় রেখে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে ঐক্য, সততা, নীতি, শৃঙ্খলা ও আন্তরিকতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের সকল সদস্য সম্মিলিতভাবে সাধারণ জনগণের মাঝে বিএনপির আদর্শ তুলে ধরতে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন। সাখাওয়াত হোসেনের এ মনোনয়ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
হাজীগঞ্জের কৃতিসন্তান সাংবাদিক সাখাওয়াত হোসেন জাতীয় পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় তার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজনদের মধ্যে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ নেতৃত্বের সফলতা কামনা করেছেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে তিনি আগামী দিনগুলোতে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন এবং মানবিক কর্মকাণ্ডে পূর্বের মতো সুনাম ও নিষ্ঠা বজায় রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
নবনিযুক্ত তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, “আমি দলের সকল নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করছি। দলের সঠিক নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে দলকে সুসংগঠিত রাখতে কাজ করতে চাই। এ জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি।”
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ১
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ২
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ৩
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ৪
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ৫
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর : পর্ব ৬
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ৭
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ৮
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ৯
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১০
আরও পড়ুন : আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১১
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১২
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৩
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৪
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৫
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৬
আরতুগ্রুল: আগুনের ভেতর জন্ম নেওয়া বীর- পর্ব ১৭
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ খ্রি.
Views: 1






















