হাজীগঞ্জের কালোচোঁ উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ উল্লাহ পাটোয়ারী আর নেই

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩ নম্বর কালোচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামের কৃতিসন্তান, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ৩ নম্বর কালোচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শরীফ উল্লাহ পাটোয়ারী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাত ৩টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯৫ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবরটি ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শরীফ উল্লাহ পাটোয়ারীর জানাজা আজ বাদ জোহর তাঁর নিজ বাড়ির মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে তাঁর ভাগিনা মো. জুলফিকার আলী মজুমদার জানান।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের তৌফিক কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। আমিন।

প্রকাশিত:  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 4

শেয়ার করুন