প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নাসির উদ্দিন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে চাঁদপুরে ‘আমরা জুলাইযোদ্ধা’দের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সরকারের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও- বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসির উদ্দিন পাটওয়ারী-এর কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে আমরা জুলাই যোদ্ধা উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন আমরা জুলাই যোদ্ধা চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মো. হারুনুর রশিদ, সদস্য সচিব মো. কাউছার আহম্মেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জাহিদ ভূঁইয়া, নাজমুল, হোসেন মহসিন এবং সদস্য পরান, এনাম, মো. কামরুল হাসান রনি, মাহিন ঢালী রনিসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দাবি করেন, নাসির উদ্দিন পাটওয়ারীর বক্তব্যে চাঁদপুরের মানুষ ক্ষুব্ধ হয়েছে। তারা তাকে
চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানিয়ে বলেন, তিনি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। বিক্ষোভ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত করেন।
প্রকাশিত : রোববার, ০২ আগস্ট ২০২৬
Views: 7

























