ফরিদগঞ্জের বিএনপি নেতা শামীম হাওলাদার গুরুতর অসুস্থ, দোয়া কামনা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩ নম্বর সুবিদপুর ইউনিয়নের সুরঙ্গচাল হাওলাদার বাড়ির বাসিন্দা, বিএনপি নেতা ও বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব মো. শামীম হাওলাদার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, স্ট্রোকজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। তাঁর শারীরিক অবস্থার জন্য পরিবারের সদস্যরা উদ্বিগ্ন রয়েছেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

হাজীগঞ্জ উপজেলার ১২ নম্বর দ্বাদশ গ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে অবস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটি জোনের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে বীমা পেশায় যুক্ত থেকে তিনি এলাকায় একজন সফল ও পরিচিত বীমা ব্যক্তিত্ব হিসেবে সুনাম অর্জন করেছেন মো. শামীম হাওলাদার।

এছাড়া তিনি ফরিদগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

হাজীগঞ্জ উপজেলায় কর্মজীবন ও হাজীগঞ্জ বাজারে বসবাস সহ ছেলে মেয়েদের লেখাপড়া করছেন। মো. শামীম হাওলাদার ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। মহান আল্লাহ রাব্বুল আলামিন মো. শামীম হাওলাদারকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন, আমিন।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

Views: 3

শেয়ার করুন