ফরিদগঞ্জের বিভিন্ন অফিস পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

আনিছুর রহমান সুজনঃ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয় আসেন। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া এবং পৌর সহায়ক কমিটির সদস্যবৃন্দ তাঁকে স্বাগত জানান।

ফরিদগঞ্জ পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে ফরিদগঞ্জ পৌরসভাটি অনেকাংশে পিছিয়ে। তবে পৌর নাগরিকদের যথোপযুক্ত সেবা প্রদানের মাধ্যমে এটিকে পৌরবাসীর আস্থার জায়গায় নিয়ে নিয়ে আসতে হবে। তবে তারা স্বাচ্ছন্দে সকল প্রকার কর পরিশোধ করবে। একই সাথে চলমান প্রকল্প গুলোর সঠিক বাস্তবায়ন যেন হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। উন্নয়ন কাজে কোনরকম হবে না অনিয়ম সহ্য করা হবে না। যেভাবেই হোক পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে, এখন সকলে মিলে পৌরসভাকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে। মোটকথা পৌর সেবা জনগণের কাছে পৌঁছাতে হবে।

পরিদর্শন কালে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া, সহকারী কমিশনার ভূমি এ আর এম জাহিদ হাসান, ওসি( তদন্ত) এমদাদুল হক, উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদির ও পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান।

প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 6

শেয়ার করুন