ফরিদগঞ্জে ইসলামি যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফিলিস্তিনে অবৈধ ইসলাইলের আগ্রাসনের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে ইসলামিয়া যুব আন্দোলন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) রাতে বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
থানার মোড়ে উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাও মুহাম্মদ নুরুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও মাছুম বিল্লাহ সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি ইমরান হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ফরিদগঞ্জ শাখার সভাপতি মাও আবু মুসা, সাবেক সভাপতি মাও বেলাল হোসাইন রাজী, মাও হেলাল হোসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটি ফরিদগঞ্জ শাখার সভাপতি মাও হাফেজ আহম্মেদ, ইসলামী আন্দোলনের সহসভাপতি প্রভাষক মাও. হুমায়ুন কবির রাজু, ইসরামী শ্রমিক আন্দোলন ফরিদগঞ্জ শাখার সভাপতি শফিকুর রহমান, যুব আন্দোলনের জুয়েল রানা, উপজেলা ছাত্র আন্দোলন সভাপতি মিনহাজুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশ : বৃহস্পতি বার, ২০ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















