ফরিদগঞ্জে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মরিয়ম আক্তার (১৭) নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্øেক্স থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। সে চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামের সালাউদ্দিন ও জয়নব বানু দম্পতির মেয়ে। ওই শিক্ষার্থীর নানার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার টোরামুন্সির হাট গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (২০ জুলাই) মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
কিশোরী নানি মমতাজ বেগম বলেন, মরিয়মের বাবা নেশায় আসক্ত, এনিয়ে তাদের পরিবারে কলহ সৃষ্টি হয়। তার বাবা-মায়ের লিখিতভাবে বিচ্ছেদ না হলেও গত কয়েক বছর মরিয়মদের দুই বোনসহ তার মা আমাদের বাড়িতে চলে আসে। বর্তমানে তার মা ঢাকাতে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করে মরিয়মদের দু’বোনকে পড়াশোনা করায়, সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করে গনিত বিষয়ে ফেল করে। বেশ কয়েকদিন তার মন খারাপ ছিল। ঘটনার দিন আমি বাড়ির বাহিরে ছিলাম, বাসায় কেউ ছিলনা। এই সুযোগে সে গলায় ফাঁস দিয়েছে, পরে তার ছোট বোন দেখে চিৎকার দিলে স্থানীয়রা মিলে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে স্থানীয় বেশ কয়েকজন জানান, মরিয়মের পরিবারে গত কয়েকদিন যাবত বিভিন্ন বিষয়াদি নিয়ে তার মা-খালা ও পরিবারের সদস্যরা বকাঁঝকা করে। পরিবারের কেউ প্রথমে জানতেন না সে সবার দৃষ্টির অগোচরে মোবাইল ব্যবহার করে। এনিয়ে তাকে বকাঝকা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই কিশোরির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Views: 0

















