ফরিদগঞ্জে কুকুরের কামড়ে প্রায় অর্ধশত আহত

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০মে ২০২৫) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে ২৩ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর, খুরুমখালী, বটতলা গ্রামের শুক্রবার (৩০ মে ২০২৫ সকাল থেকে কুকুরের কামড়ের শিকার হন লোকজন।
এর মধ্যে জখম অবস্থায় গাজীপুর গ্রামের মুনতাহা (১৫) ইমাম হেসেন (৪৫), সাদিয়া (৬) হৃদয় (২৭),রায়হান (১১)ইসরাত (৭), মুজাহিদ (৬), মাহবুব (১৮), আফরোজা (৭) আব্দুল কাদির (১১), লুৎফর নেছা (৫০), সাঈদ (৭), খুরমখালী গ্রামের ইকরা (১০),জাহিদ (৮), আরিফ (৮) , বটতলা এলাকার মোরশেদ আলমসহ মোট ২৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন।
গাজীপুর এলাকার লোকজন জানান, শুক্রবার সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সকলে আতঙ্কিত হয়ে পড়ি। অন্তত ৫০ জনের বেশি লোক কুকুরের কামড়ের শিকার হয়েছেন বলে শুনেছি। কুকুরের কামড়ে আহতদের নিয়ে মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন জানান, হঠাৎ করেই শুক্রবার (৩০মে ২০২৫) সকাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কুকুরের কামড়ে আহত রোগীদের আসা শুরু হয়। এই পর্যন্ত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ২৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। অন্যান্যরা হয়ত অন্যত্র চিকিৎসা নিয়েছেন।
ফরিদগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খাঁন বলেন, পৌরসভা এলাকার যারা আমাদের কাছে ভেকসিনের জন্য এসেছেন, তাদের ভেকসিন প্রদান করা হয়েছে।
রোব বার, ০১ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















