ফরিদগঞ্জে ধানের শীষের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফ্যাসিস্ট দোসর কর্তৃক চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| সোমবার (০৮ জুন ২০২৬) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়|

পরে থানার মোড়ে থানার মোড়ে জেলা যুবদল সদস্য ফজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপি নেতা এম এম টুটুল পাটওয়ারী, পৌর ¯ে^চ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস ছবুর রুবেল, বিএনপি নেতা মানিক পাটওয়ারী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, তারেক পাটওয়ারী এবং ছাত্রদল নেতা আশিকুর রহমান|

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালনকে কেন্দ্র করে গত ৩১ মে রোববার বিকালে সংঘর্ষ ও হামলা ভাংচুরের ঘটনা ঘটে| হামলার ঘটনায় আহত ¯^তন্ত্র এমপি এম এ হান্নানের সমর্থক মেহেদি হাসান রনি বাদী হয়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রাজু পাটওয়ারীকে প্রধান আসামী করে যুবদল, ¯ে^চ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা (নং -৩| তাং- ২জুন ২০২৬)দায়ের করে|

প্রকাশিত : সোমবার, ০৮ জুন ২০২৬ খ্রি

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 11

শেয়ার করুন