ফরিদগঞ্জ থানা পুলিশের অবহেলায় মাদকসেবী ও কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন

ফরিদগঞ্জ প্রতিনিধি :
আগামীর প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে এলাকার চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আটকের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী| সোমবার (০৮ জুন ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোকজন| মানববন্ধনে বক্তব্য রাখেন, আতিক খান, রিমা আক্তার, শাহআলম খান, আব্দুল হাই মুন্সি ও মুক্তা বেগম|

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এক সময়ের শিক্ষাদীক্ষায় এগিয়ে থাকা উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মাদকের আখড়ায় পরিনত হয়েছে| কিন্তু এই জনপদটি মাদকের আগ্রাসনে আক্রান্ত|

 

বিশেষ করে ইউনিয়নের মদনেরগাও গ্রামের অবস্থা ভয়াবহ| ওই গ্রামের বরকন্দাজ বাড়ির একটি পরিবারের প্রায় সকলে মাদক সেবন ও ব্যবসাার সাথে জড়িত|

সম্প্রতি ওই পরিবারের দুইজন সদস্য মাদকসহ আটক হলেও কয়েকদিনের মধ্যে তারা জামিনে বেড়িয়ে এসে আবারো ওই ব্যবসা শুরু করেছে| তাদের এই ব্যবসার বিরুদ্ধে কিছু বললে তারা নিজেরা মারধর করে ও হত্যা এবং গুমের হুমকি দেয়| ফলে বাধ্য হয়ে ওই বাড়ির নারী পুরুষসহ এলাকাবাসী রাস্তায় নেমে এসেছে| আজকে এই মানববন্ধনে দাড়িয়ে তারা অবিলম্বে মাদক ব্যবসার সাথে জড়িত মাহবুব, আলমগীর, আব্দুল্যাহ, রুবি, হাসিনাসহ সকলকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার সাথে সাথে পুরো ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনার দাবি জানান|

প্রকাশিত : সোমবার, ০৮ জুন ২০২৬ খ্রি

Views: 1

শেয়ার করুন