ফরিদগঞ্জে নবাগত ইউএনও মেহেদী হাসান মানিকের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময়

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান মানিকের সঙ্গে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ফরিদগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সাংবাদিকদের পক্ষে প্রেসক্লাবের সভাপতি সভাপতি মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, দেলোয়ার হোসেন পাটওয়ারী, চেয়ারম্যান শাহজালাল পাটওয়ারী, সভায় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক ফরিদগঞ্জের উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে সবার সহযোগিতা কামনা করেন। উপস্থিত ব্যক্তিরাও নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন।

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.

Views: 2

শেয়ার করুন