ফরিদগঞ্জে বিদ্যুতের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আনিছুর রহমান সুজন :
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ফরিদ মিজি নামে ভুক্তভোগী এক গ্রাহক।
মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের সাধারণ ব্যবসায়ী ফরিদ মিজি বলেন, বিদ্যুৎ লাইনে হুকিং করে আমি ভুল করেছি। আমি নিজে তার স্বীকার করে ক্ষমা চেয়েছি। আমাকে ক্ষমা না করে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের কর্তৃপক্ষ তার এবং তার প্রতিবন্ধী চাচা শাহআলম মিজি বিদ্যুতের মিটার খুলে নিয়ে যায় এবং ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে জমা দিতে বলেন। মাহে রমজানের সময়ের এই ঘটনার তিনি বারংবার পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে লোকজনকে অনুরোধ করে জরিমানা ১লক্ষ ২০ হাজার থেকে ৬২ হাজার টাকা, ৫২ হাজার টাকা, ৪৬ হাজার টাকা এবং সর্বশেষ ৩০ হাজার ৪শত ৭৬টাকায় নামিয়ে আনেন।
১১ মে তিনি পুরো জরিমানার টাকা জমা দেন। পরে বাড়িতে গিয়ে দেখেন তাকে ২০ হাজার টাকার রশিদ দেয়া হয়েছে। এমনকি তাৎক্ষনিক বিদ্যুতের মিটার পুন:সংযোগ দেয়ার কথা থাকলেও ১২ মে দুপুর পর্যন্ত সংযোগ দেয়া হয়নি। তাই তিনি বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করছেন।
এদিকে সংবাদ সম্মেলন শেষে বিদ্যুতের মিটারের সংযোগের জন্য ফরিদ মিজি পল্লী বিদ্যুৎ অফিসে গেলে তাকে বিদ্যুৎ কর্তৃপক্ষ তড়িঘড়ি আরো ৮ হাজার একটি পরিশোধিত বিদ্যুৎ বিল ধরিয়ে দেয় হয় বলে তিনি জানান।
এব্যাপারে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সাইফুল আলম বলেন, আমি কাগজপত্র না দেখে কিছু বলতে পারবো না।
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রি.
Views: 3
























