ফরিদগঞ্জে ভবন ঝুঁকিতে, প্রশাসনের তদন্ত কমিটি

ফরিদগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর সড়কে চারতলা একটি ভবন পাশের একটি চারতলা ভবনে হেলে পড়ার অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে পৌর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষনিক পদক্ষেপ হিসেবে উভয় ভবনের বাসিন্দাদের দ্রুত ভবন ত্যাগ করার নিদের্শনা ও ৪ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।
জানা গেছে, পৌর এলাকার শহরের ২নং ওয়ার্ডের মিরপুর সড়কে দেলোয়ার হোসেনের চারতলা ভবনটি কয়েক ইঞ্চি পাশের আক্তার পাটওয়ারীর চারতলা কবনের দিকে হেলে পড়েছে । সোমবার (১৬ মার্চ ২০২৬) দুপুরের দিকে বিষয়টি দৃষ্টি গোচর হলে উপজেলা প্রশাসন , পৌর প্রশাসন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিপরীত ভবনের ম্যানেজার মাহা গাজী বলেন, সোমবার সকালের দিকে ভবনটি হলে পড়ার দৃশ্য চোখে পড়েছে।
ফায়ার সার্ভিস ফরিদগঞ্জ এর কমাণ্ডার কামরুল ইসলাম জানান, তারা ভবন হেলে পড়ার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তার খাতিরে তাৎক্ষনিক উভয় ভবনের বাসিন্দাদের ভবন ত্যাগ করার জন্য নিদের্শনা দিয়েছেন।
ফরিদগঞ্জ পৌরসভার নক্সাকার আল আমিন জানান, ২০০৭ সালে ভবনটি দুটি পর পর নির্মিত হয়েছে। বর্তমানে উভয় ভবনই চারতলা বিশিষ্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া জানান,ভবন হেলে পড়ার সংবাদ পেয়ে দ্রুত পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। ৪ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। এরা হলেন, গণপুর্ত বিভাগের এসডিও, পৌরসভার নির্বাহী প্রকৌশলী , উপজেলা প্রকৌশলী ও ফায়ার সার্ভিস এর কমান্ডার। তারা ঈদের পরে তদন্ত করে রির্পোট জমা দিবে । সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আপতত ভবনটি দুটিতে কেউ যেনো না বসবাস না করে , তার নিদের্শনা দেয়া হয়েছে।
প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ ২০২৬ খ্রি.
Views: 8

























