ফরিদগঞ্জে সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানবন্ধন

ফরিদগঞ্জে সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানবন্ধন : দক্ষিণ চর রামপুরের ২.৫ হাজার মানুষের দুর্ভোগ, স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকিতে

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ চর রামপুর গ্রামে* একটি মাত্র সড়কের সংস্কার ও নির্মাণের দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল ৪জুন বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ চর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।

গ্রামবাসীরা জানান, দক্ষিণ চর রামপুর গ্রামের একমাত্র সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষ চলাচল করে। সড়কটির পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুটি মাদ্রাসা। বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিণত হওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

মানবন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি পাকা ও সংস্কার করা হোক। অন্যথায় শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন মো. আব্দুর রহিম, রাসেল, আনোয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে সড়ক নির্মাণের আশ্বাস চান।

প্রকাশিত : শুক্রবার, ০৫ জুন ২০২৬ খ্রি

Views: 6

শেয়ার করুন