ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণ ॥ গোপন সমাঝোতা অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন ভূমি কার্যালয়ের নাকের ডগায় গোপন সমাঝোতার ভিত্তিতে সরকারি সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে| উপজেলার রূপসা বাজারে এ ঘটনা ঘটে| বিল্ডিং নির্মাণ আইনকে উপেক্ষা করে প্রকাশ্যেই চলছে অবৈধ এ ভবন নির্মাণ কাজ| এতে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে| নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে উঠা ৫ তলা বিশিষ্ট এ ভবনটির কারণে প্রাণহানির আশঙ্কাও করেছেন স্থানীয়রা।
সরেজমিনে জানা যায়, রূপসা উত্তর ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে মাত্র ৪ থেকে ৫শত ফিট দূরে প্রকাশ্যে রূপসা বাজারে সরকারি সম্পত্তিতে প্রকাশ্যে ভবন নির্মাণ কাজ করছে খোকন দেবনাথ নামের এক ঔষধ ব্যবসায়ী| এর আগে দেবনাথ ফার্মেসী নামে একটি দোকান থাকলেও সরকারি সম্পত্তি দখল করে ওই দোকানের সাথে সংযুক্ত করে ৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করছেন ওই ব্যবসায়ী|
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রূপসা উত্তর ইউনিয়নের ১৪০ নং রূপসা মৌজার ১ নং খতিয়ানে ৩২৪২ দাগে সরকারি সম্পত্তি রয়েছে| সরকারি মালিকানাধীন এই খাস সম্পত্তি বন্দবস্ত পাওয়ার জন্য খোকন দেবনাথ ও তার স্ত্রী পৃথকভাবে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ জেলা প্রশাসক বরাবর আবেদন করেন| সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তার কার্যালয়ের দায়িত্বরতরা সরেজমিন পরিদর্শন করে সরকারি সম্পত্তি ছাড়া নিজ¯^ মালিকানা সম্পত্তিতে আবেদনকারীদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন| কিন্তু সরকারের বিধি নিষেধের তোয়াক্কা না করে খোকন দেবনাথ সরকারি মালিকানাধীন খাস জমি দখল করে ৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করছেন|
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রশাসনের ভূমিকার বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনটি নির্মাণের আগে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) করা হয়নি| তা ছাড়া গোপন সমাঝোতা ব্যতিত ভূমি কার্যালয়ের পাশে সরকারি সম্পত্তিতে এত বড় বিল্ডিং কিভাবে নির্মাণ হচ্ছে |
তরিঘরি করে স্থাপনার কারণে যে কোন সময় ভবনটি ধ্বসে পড়ে বড় ধরণের প্রাণহানি হতে পারে|
অভিযুক্ত খোকন দেবনাথ বলেন, এখানে আমি এক শতাংশ সম্পত্তি ক্রয়মূলে মালিক হয়েছি| আগেরও আমার একটি দোকান রয়েছে, তার সাথে সংযোজন করে এখন ভবন নির্মাণ করছি| বহুতল ভবন নির্মাণের নিয়মনীতি লঙ্ঘন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সয়েল টেস্ট করিনি ঠিত, তবে অভিজ্ঞ রাজমিস্ত্রি দিয়ে কাজ করছি| সরকারি সম্পত্তি দখলের বিষয়ে তিনি কথা বলতে রাজি হয়নি|
সরকারি সম্পত্তি দখলের বিষয়টি নিশ্চিত করে রূপসা উত্তর ইউনিয়ন (ভূমি) সহকারি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে নিমাণাধীন ভবনের মালিক খোকন দেবনাথকে একাধিকার নিষেধ করলেও তিনি কর্নপাত করেন নি| সরকারি ভূমিতে নির্মাণাধীন অবকাঠামো উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য উপজেলা সহকারি কমিশনার ভূমি বরাবর গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে ৩৪ নং স্মারক মূলে আবেদন পাঠিয়েছি|
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান বুধবার (৬ মে) এ প্রতিবেদককে বলেন, খোকন দেবনাথ আবেদন করেন, সরকারি খাস জমির পাশে পূর্বের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তা মেরামত করা প্রয়োজন| তার আবদনের প্রেক্ষিতে আমরা মাপ জরিপ করে খোকন দেবনাথের মালিকানাধীন সম্পত্তিতে কাজ করার জন্য অনুমোতি দিয়েছি| সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ করেছি যে তিনি সরকারি সম্পত্তি খাস জমি দখল করে ভবন নির্মাণ করছেন একই সাথে পাকা ভবন নির্মাণ আইন উপেক্ষা করে কাজ করছেন তিনি| সরকারি সম্পত্তিতে দখলকৃত স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনাসহ সরকারি বিধি নিষেধ লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আমি বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে উপজেলা সহকারি কমিশনারকে নির্দেশ দিয়েছি, সরকারি সম্পত্তি রক্ষার ¯^ার্থে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।
Views: 17


















