ফরিদগঞ্জে সিএনজি চালক বিল্লাল হত্যার ঘটনায় গ্রেফতার ৩

মো. রাসেল খান :
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায় আলোচিত বিল্লাল হোসেন (৫০) নামে এক সিনএজি চালককে হত্যা মামলার ঘটনায় সুপার চাঁদপুরের দিক নির্দেশনায় দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে মূল আসামীদের গ্রেফতার করেছে পুলিশ।

ফরিদগঞ্জ উপজেলায় কলাপাতা কাটাকাটি, পরে ঘুসি দিয়ে হত্যা করা হয় বিল্লাল হোসেন (৫০) নামে এক সিনএজি চালককে। শুক্রবার (১৩ মার্চ-২০২৬) বিকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এঘটনা ঘটে।

১৩ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দে অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল জনাব মুকুর চাকমার নেতৃত্বে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ আরিফুর রহমান সরকার এবং সঙ্গীয় ফোর্স চাঁদপুর সদর থানাধীন কালিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ফরিদগঞ্জ থানার মামলা নং-২৪, তারিখ-১৩/০৩/২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোডের ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামীদের মাত্র ৩ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
1. আবুল বাশার (৬৩), পিতা-মৃত রুস্তম আলী, মাতা-মৃত মাজুদা বেগম
2. মোঃ শাহাদাত হোসেন (৪০), পিতা-আবুল বাশার, মাতা-মৃত জাহানারা বেগম
3. মোঃ ইমাম হোসেন (৩০), পিতা-আবুল বাশার, মাতা-মৃত জাহানারা বেগম

তাদের সকলের ঠিকানা—সাং ইছাপুরা (আলমগীর ভেন্ডার বাড়ি), ৬নং ওয়ার্ড, ০৮নং পাইকপাড়া (দক্ষিণ) ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর।

গ্রেফতারকৃত আসামীদের ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আবুল বাশার পলাতক রয়েছে।

প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 6

শেয়ার করুন