ফরিদগঞ্জে ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে পানি ঢেলে দিয়েছে প্রশাসন

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধের জন্য অভিযানে নেমেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রোববার (০৯ মার্চ) দুপুর থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে শুরুতে ফরিদগঞ্জ উপজেলাধীন টুবগী এলাকার মৈসার্স টুবগী ব্রিকস, মৈসার্স মানিক রাজ ব্রিকস ও ভঙ্গেরগাঁও ব্রিকসকে ভেঙে গুড়িয়ে পানি ডেলে দেয়া হয়েছে। এছাড়া নতুন করে যাতে আর ব্রিকস তৈরি না করে, তার জন্য মৌখিক সতর্ক করে দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান।
এছাড়াও সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযানে অংশ নেয়।
পরিবেশ অধিদপ্তর অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ৯১ টি ইটভাটার মধ্যে ৪১টি অবৈধ চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হবে।
প্রকাশ : রোব বার, ০৯ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0




















