ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে মিছিল

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী তথা ধানের শীষের সমর্থনে ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কেন্দ্র কমিটির আহবায়ক মহসিন পাটওয়ারির নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেলে মিছিলটি পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, পৌর বিএনপি নেতা বাবুল পাটওয়ারী, পৌর ছাত্রদলের সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু,যুবদল নেতা সালাউদ্দিন সোহেল, রাজু পাটওয়ারী, জিয়াউর ইসলাম, রাসেল পাটওয়ারী,কৃষ্ণ কমল,ফরহাদ হোসেন প্রমুখ।
প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ খ্রি.
Views: 0






















