বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়েছেন ফরিদগঞ্জের কৃতী সন্তান রিমন মেহেদী

ফরিদগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য অনুষ্ঠিত মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতিসন্তান রিমন মেহেদী। তিনি ফরিদগঞ্জ পৌরসভার মিরপুর গ্রামের একটি সুনামধন্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বাংলাদেশ পুলিশে কর্মরত,মা গৃহিণী ভাই বোন ছয় জনের মধ্যে রিমন মেহেদী ৪র্থ। ছোটবেলাতেই থেকে এলাকার সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন।
বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে তিনি উত্তীর্ণ হন। বাংলাদেশ বার কাউন্সিল সূত্রে জানা গেছে, ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে রিমন মেহেদী এখন বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীন যেকোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার যোগ্যতা অর্জন করেছেন।
নিজের এই সাফল্যের প্রতিক্রিয়ায় রিমন মেহেদী বলেন, “দীর্ঘদিনের পড়াশোনা ও কঠোর পরিশ্রমের পর এই সাফল্য অর্জন করতে পেরে আমি গর্বিত। এটি আমার পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই দেশে আইনের পেশার মাধ্যমেই দেশের মানুষের সরাসরি উপকার করা সম্ভব তাই এই আইন পেশাকে বেছে নিয়েছি।
বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি নিজ জেলা ফরিদগঞ্জের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আইনি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
ছাত্রজীবনে রিমন মেহেদী ‘মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়ালেখা শুরু করেন ফরিদগঞ্জ আদর্শ একাডেমি থেকে এসএসসি পাস করেন,উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি স্নাতক ডিগ্রি শেষ করেন, পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম, সম্পর্ণ করেন। পাশাপাশি পথের দাবি’ সংগঠনসহ একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে গরিব ও অসহায় মানুষের পাশে ছিলেন। ভবিষ্যতেও তিনি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করতে চান।
তিনি বলেন, সমাজে সু বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে, আমৃত্যু অগ্রণী ভূমিকা রেখে যাবেন।
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ খ্রি.
Views: 90

























