‘বিএনপির প্রতি মানুষের আস্থার স্থানটি ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব’

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর–-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ পাটওয়ারীর নেতৃত্বে শোভাযাত্রা বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। কয়েক হাজার নেতা–কর্মী ও সমর্থক এতে অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত ইসলামী হাসপাতালের বিপরীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর–-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ পাটওয়ারী বলেন, গত ৪৬ বছর ধরে এদেশের আপামোর জনগণের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি আস্থার স্থান। বিএনপির প্রতি মানুষের যেই আস্থার স্থান তা ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে বিএনপির জন্ম হয়েছে বলেই এদেশের সকল দুর্যোগ ও দুঃসময়ে জাতীয়তাবাদী আদর্শের এই দল জনগণের পাশে দাড়িয়েছে। ৯০ স্বৈরাচার বিরোধী ও ২৪ এর ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের বিএনপির উপস্থিতি ছাড়া এই আন্দোলন সফল হতো না।
বিএনপির বর্তমান চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুরদর্শী নেতৃত্ব এবং তারেক রহমানের তারুণ্যদীপ্ত নির্দেশনায় এদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। সামনের এই দিনগুলোতে তথা এদেশের মানুষের শেষ ভরসার প্রতিকও বিএনপি। তাই আসুন বিএনপি পতাকাকে আরো মজবুত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করুণ। এখন অনেকেই বিএনপির ৩১ দফার কথা না বলে গিবত নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এতে দলের ক্ষতি ছাড়া লাভ হয় না। ধানের শীষ একজনই পাবে, কে পাবে তা সময়ই বলে দিবে। আমাদের কাজ হলো এদেশের প্রতিটি মানুষের কাছে বিএনপির ৩১ দফার সুফলের কথা পৌঁছে দেয়া।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির বিল্লাল হোসেন কোম্পানী, সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক পেয়ার আহাম্মদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী,যুগ্মআহ্বায়ক হারুন পাঠান, বিএনপি নেতা আ: জলিল, আ: হান্নান পাটওয়ারী, আ: রহিম, রবিউল আলম বাবু, আলমীগর হোসেন আলম,মহিলা দলের পারুল বেগম, পৌর যুবদল নেতা শাওন পাঠান, ছাত্রদল নেতা মনির হোসেন, হোসেন আহাম্মদসহ উপজেলা, পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
Views: 0



















