বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের সদস্যদের জন্য মিলাদ ও দোয়া

আনিছুর রহমান সুজনঃ তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা, জিয়া পরিবারের সদস্য ও বাংলাদেশের মানুষের জন্য শান্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বাদ আছর রূপসা জমিদার পরিবারের সদস্য, মোহাম্মদ গাজী চৌধুরী ফাউণ্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, খান বাহাদুর নাছির উদ্দিন আহমেদ চৌধুরী ওয়াক্ফ এস্টেট, সৈয়দ আবদুল লতিফ চৌধুরী ওয়াক্ফ এস্টেট এবং তহুরুন নেছা চৌধুরী ওয়াক্ফ এস্টেট এর বর্তমান মোতাওয়াল্লী সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর আয়োজনে এবং রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোগিতায় জমিদার বাড়িতে এ দোয়া অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন রূপসা জমিদার বাড়ি জামে মসজিদের খতিব মাও. আব্দুর রহমান।

দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ রবিউল ইমাম বাবু, বিএনপি নেতা হুমায়ুন কবির টিপু, জেলা যুব দলের সদস্য ফারুক খান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা মোস্তফা কামাল টেলু, জাকির হোসেন, আনোয়ার হোসেন পাটওয়ারী, জহিরুল ইসলাম, বাবুল হোসেন, সাঈদী, শাওন শাহাদাত হোসেন প্রমুখ।

০৬  ডিসেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন