মতলবে শিক্ষকদের কর্মবিরতিতে ২৯৩ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বন্ধ

সফিকুল ইসলাম রানা:পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১১৩ টি এবং মতলব উত্তর উপজেলায় ১৮০ টি মোট ২৯৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বার্ষিক পরীক্ষা বন্ধ রেখেছে।
সোমবার (১ ডিসেম্বর) মতলব দক্ষিণ উপজেলায় প্রাথমিকে প্রথম শিফটের পরিক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু দ্বিতীয় শিফটের কোনো পরীক্ষাই অনুষ্ঠিত হয়নি। মতলব উত্তরের কয়েকটি বিদ্যালয় ব্যতীত সবকটি বিদ্যালয়ে পরিক্ষা বন্ধ ছিলো।
মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক মো: সবুজ মিয়া বলেন, বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় আমরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এভাবে পরীক্ষা বন্ধ এটা কোনো ভাবেই মেনে নিতে পারি না। অতিদ্রুত বিষয়টি মীমাংসা করা উচিত।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসলিমা বলেন, সারা বছর লেখাপড়া করছি। এখন পরিক্ষা দিতে পারি। কি হচ্ছে কিছুই বুঝি না। আমরা যেনো পরিক্ষা দিতে পারি সেই ব্যবস্থা করার অনুরোধ করছি।
বছর শেষে বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ভুগছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, মতলব দক্ষিণ উপজেলায় ১১৩ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শিফটে পরিক্ষা হয়েছে কিন্তু দ্বিতীয় শিফটে পরিক্ষা বন্ধ ছিলো।
মতলব উত্তর উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন বলেন, মতলব উত্তরে কয়েকটি বিদ্যালয় বয়তীত সবকটি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষা বন্ধ ছিলো। তিনি আরও বলেন এটা আমাদের ন্যায্য অধিকার। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।০২ ডিসেম্বর ২০২৫

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.
Views: 0





















