মতলব উত্তরে কৃষি ও পুষ্টিনির্ভর গ্রামীণ উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রানা : বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর যৌথ সহায়তায় ২০২৪-২০২৫ অর্থবছরের “বাংলাদেশে পুষ্টি, উদ্যোক্তা ও সহনশীলতা বৃদ্ধির জন্য কৃষি ও গ্রামীণ রূপান্তর কর্মসূচি (পার্টনার)” এর আওতায় চাঁদপুরের মতলব উত্তরে অনুষ্ঠিত হলো ‘পার্টনার কংগ্রেস’।
রবিবার (১ জুন) সকালে ছেংগারচর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম, সাংবাদিক মাহবুব আলম লাভলু, ফরাজীকান্দি ইউনিয়নের কৃষি উদ্যোক্তা ফারুকুল আমীন, গজরা ইউনিয়নের কৃষাণী রাহেনা খাতুন, ছেংগারচর পৌরসভার কৃষক আতাউর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সরকার এখন কৃষি খাতকে শুধুমাত্র খাদ্য উৎপাদনের উৎস হিসেবে নয়, বরং একটি টেকসই অর্থনৈতিক খাত হিসেবে বিবেচনা করছে। এই ‘পার্টনার’ কর্মসূচির মাধ্যমে আমরা শুধু কৃষকের উৎপাদন বাড়ানোর দিকেই নজর দিচ্ছি না, বরং কৃষিকে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতায় রূপান্তরিত করার চেষ্টা করছি। নারী কৃষাণীদের সম্পৃক্ততা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজার সংযোগ বৃদ্ধির মাধ্যমে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, এই ধরনের কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে এবং তরুণদের মধ্যে কৃষি উদ্যোক্তা হওয়ার আগ্রহও বাড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। সে লক্ষ্যে আমরা মাঠপর্যায়ে কৃষকদেরকে তেলজাতীয়, ডালজাতীয়, দানাদার ও শাকসবজি জাতীয় পুষ্টিকর ফসল চাষে উৎসাহিত করছি। বিশেষ করে উত্তম কৃষি চর্চা (গ্যাপ) অনুসরণ করে পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি শেখানো হচ্ছে। পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ থাকছে। শুধু উৎপাদন নয়, আমরা বাজারজাতকরণ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ ক্ষেত্রেও কৃষকদের দক্ষতা বাড়াতে চাই। এক কথায়, কৃষিকে একটি লাভজনক ও সম্মানজনক পেশায় পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।
আলোচনা সভায় কৃষক-কৃষাণীদের অভিজ্ঞতা বিনিময় এবং উদ্যোক্তা প্রশিক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
রোব বার, ০১ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 2




















