মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভাতিজা কর্তৃক চাচার ঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিন নাউরী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী মানিক মিয়ার স্ত্রী রাবেয়া বেগম মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম নাউরির গ্রামের মালেক প্রধান, তার স্ত্রী লাইলী বেগম, ছেলে মো. কামাল হোসেন, মো. কাউছার, বাজার নাউরী গ্রামের মকরোম মোল্লার ছেলে হেলাল উদ্দিন, শহিদ উল্লাহর ছেলে জাকির হোসেন, মো: শামীম, বড় হলদিয়া গ্রামের মো: জিলানী, মো: মাহফুজ, দক্ষিন নাউরী গ্রামের নূরুল ইসলামের ছেলে আবু হানিফসহ আরো অজ্ঞাতনামা কয়েকজন মিলে নাউরী গ্রামে প্রবাসী মানিক মিয়ার দুটি দোচালা টিনের বসতঘর ছিল। বিগত সময়ে মানিকের পরিবার বাস করত পরবর্তীতে অন্যত্র নতুন বাড়ি তৈরি করায় ঐ ঘরে এক অসহায় পরিবারকে অস্থায়ীভাবে বাস করতে দেওয়া হয়।
অভিযোগ সুত্রে আরও জানা যায়, বিবাধীদের সাথে পূর্ব শত্রতা ও আদালতে একাদিক মামলা রয়েছে। সেই জের ধরে বিবাদীরা বিজ্ঞ আদালতকে তোয়াক্কা না করে বাড়ী জোর দখল করার উদ্দেশ্য পুরাতন বসত ঘর থেকে ঐ অসহায় পরিবারটিকে জোর পূর্বক বের করে দেয় এবং বসতঘর ভেঙ্গে নিয়ে যায়। যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় লাখ টাকা।
এ বিষয়ে বাদী রাবেয়া বেগম বলেন, ঘটনার খবর পেয়ে আমি ও আমার ছেলে মো. জাহিদ হাসান বিবাদীদেরকে বাধা দিলে গেলে তারা ক্ষিপ্ত হয়ে মারধর করার উদ্যত হয় এবং ভয়ভীতি ও প্রান নাশের হুমকী দেয়।
তিনি বলেন, আমার স্বামী আমার শ্বাশুড়িকে জমি বিক্রি করে হজ্জ করিয়েছেন। ওই বিক্রিত জমির সমান সমান ভাগ চায় বিবাদীগণ। এ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় তারা আমার দুইটি ঘর ভেঙ্গে নিয়ে গেছে। আমি আমার ঘর ফেরতসহ আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।
এদিকে অভিযুক্ত কামাল হোসেন বলেন, ওখানে জায়গা আমার ও ঘরও আমাদের। আমাদের ঘর আমরা ভেঙ্গে নিয়েছি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মে. রবিউল হক জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0
















