মতলব উত্তরে ঝড়-বৃষ্টিতে বজ্রপাত, মাছ ধরতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী আলিফ (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ মে ২০২৫) দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ হাশিমপুর প্রধান বাড়ির বাসিন্দা কবির প্রধান ও আয়েশা বেগমের ছেলে। সে একটি দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আলিফ বাড়ির প্রায় ২০০ গজ উত্তর পাশে একটি জমিতে মাছ ধরার জন্য জাল পাততে যায়। হঠাৎ করে শুরু হওয়া ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তার নানী আরোফা বেগম ও প্রতিবেশী আনিসা বেগম তাকে জমিতে কাদা পানির মধ্যে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে যান। তারা গিয়ে দেখেন, আলিফ নিস্তেজ হয়ে পড়ে আছে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আলিফকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে ততক্ষণে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্বজনরা।
এ বিষয়ে এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা পরিবারটির পাশে আছি। বজ্রপাত প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং খোলা জায়গায় ঝড়-বৃষ্টির সময় যাওয়া থেকে বিরত থাকতে হবে।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রাথমিকভাবে এটি বজ্রপাতে মৃত্যু বলেই নিশ্চিত হওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া ও খোলা মাঠ বা জলাভূমি এড়িয়ে চলাই এই দুর্যোগ থেকে রক্ষার প্রধান উপায়।
রোব বার, ০১ জুন ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0




















