মতলব উত্তরে বিশেষ কম্বিং অপারেশন অভিযানে অবৈধ জাগ-চাই- কারেন্ট জাল জব্দ

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালির বাজার, বেলতলী, দশানী, বাহাদুর পুর ও বোরোচর, একলাশপুর নদীতে মৎস্য অফিস কর্তৃক মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ২৮ জানুয়ারি ৮টি অবৈধ জাগ উচ্ছেদ/ অপসারণ, ৩টি মশারী জাল, ৫০০০ মিটার কারেন্ট জাল ও ৫টি চায়না দুয়ারী চাই জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি হিল্লোল চাকমা। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

সহায়তা করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মোহনপুর নৌ-পুলিশ ও বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ফোর্স। গত ২৭ জানুয়ারী দশানী, বাহাদুরপুর নদীতে অভিযান চালিয়ে ২৫ টি চায়না দুয়ারী চাই ও ৫০০০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় ও ২৬ জানুয়ারী বোরোচর ও একলাশপুর নদীতে অভিযান চালিয়ে ২টি বেহুন্দী জাল ও ২০,০০০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। মৎস্য সম্পদ রক্ষায় এ কম্বিং অপারেশন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Views: 0

শেয়ার করুন