মতলব উত্তরে মেঘনা নদীতে ইলিশ সম্পদ উন্নয়নে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য জাল বন্ধে অভিযান

গোলাম নবী খোকন : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল ও চাই ব্যবহার বন্ধে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ( ১ম সংশোধিত) এর আওতায় বিশেষ কম্বিং অপারেশন ২০২৫ উপলক্ষে গত ১২ জানুয়ারি মেঘনা নদীর একলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি মশারী জাল ও ১ টি বেহুন্দী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলি পুড়িয়ে বিনষ্ট করা হয়।
গত ১৩ মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বোরোচর, চরউমেদ ও একলাশপুর অভিযান চালিয়ে ৪ টি মশারী জাল ও ৪ টি বেহুন্দী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। অভিযানে সহায়তা করেন, বাংলাদেশ কোষ্টগার্ড মোহনপুর।
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0
















