মতলব উত্তরে মোটরসাইকেল না পেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যা

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল না পেয়ে অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছে মো. ফাহিম হোসেন (১৮) নামের এক কিশোর। মঙ্গলবার (২০ মে ২০২৫) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. ফাহিম হোসেন মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়নের উত্তর ফতেপুর গ্রামের তিনঘরিয়া কান্দি এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর ছেলে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম দীর্ঘদিন ধরে তার বাবার কাছে একটি মোটরসাইকেল চেয়ে আসছিল। গতকাল সোমবার রাতে সে আবারও মোটরসাইকেল কেনার জন্য চাপ দিলে তার বাবা স্পষ্ট জানিয়ে দেন, তিনি এখন মোটরসাইকেল কিনে দিতে পারবেন না। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়ে ফাহিম।
রাতের কোনো এক সময়ে অভিমানে নিজের ঘরে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যা করে সে। পরদিন সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় মা ডাকাডাকি করলে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, পারিবারিক অভিমানের জের ধরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেল না পেয়ে ওই কিশোর আত্মহত্যা করেছে। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার, ২০ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 3




















