মতলব উত্তরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের তালতলী গ্রামে ইউটিউবার আল আমিন পারভেজের বিরুদ্ধে মিথ্যা, বনোয়াট ও উসকানিমূলক তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকালে তালতলী গ্রামের মাঝি বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় লোকজন, শিক্ষক, জমির মালিক ও হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষ উপস্থিত থেকে তাদের প্রতিক্রিয়া জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার, মোহাম্মদ ওয়াদুদ ভূঁইয়া, বাবুল জমাদার, বাচ্চু ভূঁইয়া, খ্রীতীস চন্দ্র সূত্রধর, ঊষা রানী ও গীতা রানী সরকার।

মোহাম্মদ বাবুল ভূঁইয়া অভিযোগ করে বলেন, ইউটিউবার আল আমিন পারভেজ সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে এই অঞ্চলের সম্প্রীতি নষ্ট করতে চাইছে। সে ইউটিউব ও ফেসবুকে আমাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন এবং উসকানিমূলক তথ্য ছড়িয়েছে। তার এসব বক্তব্য হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর মত, যা স্পষ্টভাবে দণ্ডনীয় অপরাধ।

প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বলেন, তালতলী ও আশপাশের গ্রামে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ বহু বছর ধরে একসঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করছে। এখানে সাম্প্রদায়িক বিভাজনের কোনো ইতিহাস নেই। আল আমিন পারভেজ উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করে এই সম্প্রীতির পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে।

স্থানীয় বাসিন্দা খ্রীতীস চন্দ্র সূত্রধর, ঊষা রানী ও গীতা রানী সরকার বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের প্রায় ১৫০টি পরিবার দীর্ঘদিন ধরে এই এলাকায় বাস করছি। মুসলিম প্রতিবেশীদের সাথে আমাদের কখনো কোনো বিরোধ হয়নি। বরং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের পাশে থাকি। ইউটিউবারের এসব বক্তব্য আমাদের মানহানি করেছে।

জমি সংক্রান্ত ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বাবুল জমাদার বলেন, যে জমিকে কেন্দ্র করে আল আমিন পারভেজ বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করেছে, সেই জমির বৈধ মালিক আমি নিজেই। আমার নামে যথাযথ দলিল ও কাগজপত্র রয়েছে। সে কে বা কার ইন্ধনে এসব করছে, আমরা তা বুঝতে পারছি না। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

সংবাদ সম্মেলনের বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, ইউটিউবার আল আমিন পারভেজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

উল্লেখ্য, গত মঙ্গলবার মতলব উত্তরে বাংলাবাজারের সাথে তালতলী সংখ্যালঘু পরেশ মাঝির বাড়ি দখলের অপচেষ্টা’ এই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম চাঁদপুর টিভি নামক ফেইসবুকে পোস্ট করেন আল আমিন পারভেজ।

শনি বার, ২১ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন