মতলব উত্তরে সিপাই নদীর পূর্বপাড় মাইজকান্দি খেয়াঘাটের রাস্তা নির্মাণ জরুরী

গোলাম নবী খোকন :
মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সিপাই কান্দি নদীর পূর্ব পাড় মাইজ কান্দি গ্রামটি নদীর পূর্ব পাড় হওয়ায় যাত্রী সাধারণ সহ স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী বৃন্দের নৌকা দিয়ে নদী পারাপারে খুবই ভোগান্তি হয়।
এখান দিয়ে বয়ে গেছে ধনাগোদা নদী। নদীর পূর্ব দিকে চর জেগে উঠায় পূর্ব পাড় যাত্রী ছাউনি হইতে খেয়া ঘাট পর্যন্ত দেড় থেকে দুইশত ফিট জায়গা দিয়ে যাত্রী সাধারণের আশা যাওয়ায় খুবই অসুবিধা হয়। এখানে সরু একটি ইট সলিং এর পথ।
এ সরু পথে দুজন যাত্রী এক সাথে আসা যাওয়া করতে সমস্যা হয়। যাত্রীদের নৌকায় উঠা নামায় কাপড় চোপড় কেছে পানিতে ভিজে নৌকায় উঠতে হয়। জনস্বার্থে হয় ড্রেজিং করে চর কেটে দিয়ে যাত্রী সাধারণের ভোগান্তি কমিয়ে আনতে হবে না হয় যাত্রী ছাউনি হইতে খেয়া ঘাট পর্যন্ত সড়ক তৈরি করে উভয় সাইট ব্লক প্লে সিং করে দেয়া হলেও কিছুটা জনসাধারনের লাগব কমবে।
এদিকে ঐ গ্রামের রবিউল হাসান মানিক, মাকসুদুর রহমান মিঠু, সাইফুল ইসলাম সহ অনেক শিক্ষার্থী জনস্বার্থে সড়ক তৈরি করে দেয়ার জন্য মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর জালালউদ্দিন এমপি ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসি।
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রি.
Views: 3
























