প্রায় ১০ মণ ওজনের বাহাদুরের দাম ৫ লাখ টাকা : ক্রেতার জন্য ত্রিশ হাজার টাকা দামের খাসি ফ্রি

ফরিদগঞ্জ প্রতিনিধি :
পবিত্র ঈদ উল আযহা আসছে। ইতিমধ্যেই শুরু কোরবানীর হাটের ইজাড়া দেয়ার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আর কোরবানীর পশু বিক্রির জন্য অপেক্ষায় থাকা ব্যবসায়ীরা ইতোমধ্যেই পশু বিক্রির প্রস্তুতি নিচ্ছেন।

তবে কোরবানীর হাট বসার আগেই চমক দিয়েছেন ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের খুরুমখালী গ্রামের আনেয়ার হোসেন খান নামে এক সৌখিন ব্যবসায়ী । তিনি গত তিন বছর ধরে লালন পালন করা শাহী ওয়াল জাতের একটি প্রায় দশ মণ ওজনের গরুর দাম হাকিয়েছেন ৫ লক্ষ টাকা। এটি স্বাভাবিক হলেও তার ঘোষণাতেই রয়েছে চমক । যিনি এই গরুটি ক্রয় করবেন তাকে উপহার হিসেবে প্রায় ত্রিশ হাজার দামের একটি খাসি দিবেন।

সরেজমিন গিয়ে জানা গেছে, খুরুমখালী গ্রামের মোহাব্বদ আলী মাস্টার বাড়ির আনোয়ার হোসেন দীর্ঘকাল প্রবাসে ছিলেন। প্রবাস জীবন শেষে দেশে এসে খুরুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার পাশপাশি গত ৭ বছর ধরে প্রতিবছর কোরবানীর জন্য দুটি গরু লালন পালন করেন।

গত তিন বছর পূর্বে তিনি চাঁদপুরের সফরমালি বাজার থেকে শাহী ওয়াল জাতের একটি গরু ক্রয় করে লালন পালন শুরু করেন। বাহাদুর নাম দিয়ে দেশীয় জাতের খাবার দিয়ে লালন পালন করা গরুটির বর্তমান ওজন প্রায় ১০ মণ।

এবারের কোরবানীর জন্য তিনি প্রস্তুত বলে জানিয়ে তিনি বলেন, আমি গরুর খাবারের জন্য দোকানের পিছনের ধান ক্ষেতে ঘাসের চাষ করেছি। সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়েছি তাকে। দাম আরো বেশি, থাকলেও দরদাম বুঝি না ৫লক্ষ টাকা দিলেই আমি বিক্রেতার হাতে এটিকে তুলে দিবো।

শুধু তাই নয়, যিনি আমার বাহাদুরকে ক্রয় করবেন তাকে উপহার হিসেবে আমি ব্যক্তিগত ভাবে ত্রিশ হাজার টাকা দামের খাসি উপহার দিবো। যোগাযোগের জন্য তার নাম্বারটি হলো: ০১৭১৪২৪৭৬৪৭

সাবেক ইউপি সদস্য বআহাসন হাবিব খান, আরিফ হোসেনসহ স্থানীয় লোকজন জানান, এই অঞ্চলের গরু চাষীদের মধ্যে আনোয়ার হোসেনের গরুই সেরা। কারণ তিনি প্রাকৃতিক খাবার খাওয়ান।

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 4

শেয়ার করুন