মতলব উত্তরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সফিকুল ইসলাম রানা :  চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম, এএসআই রবিউল হোসেন, এএসআই মো. জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।

থানা সূত্রে জানা যায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পদুয়ারপাড় গ্রামের মিয়াজী বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে কামরুল (৫০)-কে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় একাদিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন মতলব উত্তর থানা পুলিশ।

এ ঘটনায় মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা (এফআইআর নং-৫৯, তারিখ-২৮/০৯/২০২৫; জি আর নং-৬১২, তারিখ-২৮/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদক সমাজ ও দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযানের মাধ্যমে আমরা এলাকায় মাদক ব্যবসায়ীদের দমন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন