মাইজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও পুরস্কার বিতরণ

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিপাই কান্দি নদীর পূর্ব পার মাইজ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা -সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন মাইজ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা, মরহুম ডাঃ জয়নাল আবেদীনের বড় কন্যা জাতীয় পর্যায়ে বিশিষ্ট কবি মোসাম্মৎ কাউছার আক্তার পান্না।

তিনি বলেন, মায়েরা হলো গৃহ শিক্ষক, মায়েদেরই সম্ভব শিশু ও শিক্ষার্থীদের শরীর স্বাস্থ্য সুরক্ষা দিয়ে লেখা পড়ায় মনোনিবেশ ও আগ্রহ বাড়াতে। তিনি আরও বলেন, শিশুদের নৈতিকতা শিক্ষা এখনই প্রয়োজন। এদের যা শিখাবেন তা-ই শিখবে। সে জন্য শিশুদের সামনে সুন্দর ভাষা ব্যবহার করতে হবে। সকলের প্রতি সকলের শ্রদ্ধাবোধ থাকতে হবে, সমাজকে গুছাতে হলে দরকার সুন্দর একটা মন। আলোকিত সমাজ গঠনে সকলের এগিয়ে আসতে হবে। ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার দুপুরে মাইজ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কাউছার আক্তার পান্না উপরোক্তকথাগুলো বলেন।

মতলব উত্তর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হানিফ মিয়ার সভাপ্রদানে সহকারী শিক্ষিকা হাবিবা আক্তারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ১০ ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ মাষ্টার, সাবেক সভাপতি বোরহানউদ্দিন প্রধান, দাতা সদস্য রবিউল হাসান মানিক প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক স্বপন কুমার। এছাড়া স্কুল কমিটির সদস্য বৃন্দ, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 1

শেয়ার করুন