রেলওয়ে শ্রমিক লীগ নেতা আঃ হান্নানের আজ ৫ম মৃত্যুবার্ষিকী

সাদ্দাম হোসেন : চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হান্নান বেপারীর আজ ৫ম মৃত্যুবার্ষিকী। তাঁর রূহের মাগফিরাত কামনায় এ উপলক্ষে ঘরোয়াভাবে দোয়ার আয়োজন করা হয়েছে বলে নিশ্চিত করেন মরহুমের বড় ছেলে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বেপারী।
উল্লেখ্য, ২০২০ সালের ২৮ জানুয়ারি তিনি কিডনিজনিত সমস্যায় ৬৫ বছর বয়সে চাঁদপুর শহরের বকুলতলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। পরে জানাজার নামাজ শেষে ফরিদগঞ্জের ফকির বাজারস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















