শহীদ জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রানা : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলার ১৪নং সুলতানাবাদ ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচির আয়োজন করেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
অনুষ্ঠানের শুরুতে “শহীদ জিয়া অমর হোক”, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ”, “তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ”—এই সব জাতীয়তাবাদী শ্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
সুলতানাবাদ ইউনিয়ন:
ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার।
আরো বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সদস্য আলমাছ প্রধান, সুলতানাবাদ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইকবাল প্রধান, সুলতানাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সুলতানাবাদ ইউনিয়ন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন খন্দকার, উপজেলা তাতীদলের সহসভাপতি মোঃ হানিফ হোসেন, বিএনপি নেতা হাসান সরকার, উপজেলা যুবদল নেতা রবিউল্লাহ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আবু সায়েম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান সরকার প্রমুখ।
দূর্গাপুর ইউনিয়ন:
দূর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন মিয়ার সভাপতিত্বে, সাবেক ছাত্র নেতা রোকনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন।
আরো বক্তব্য রাখেন, দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিক শিকদার।
এ সময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, উপজেলা তাতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, উপজেলা বিএনপির সাবেক কোষাধক্ষ্য শফিক সরকার, উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি রোবেল প্রধান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, দুর্গাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি তহিদুল ইসলাম বাবু, তাইজুল ইসলাম পাটোয়ারী, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আক্কাস পাটোয়ারী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, তার অবদান এবং বর্তমান প্রেক্ষাপটে তার আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা’সহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
শনি বার, ৩১ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















