শাহরাস্তিতে আমিন কল্যাণ সমিতির বিশেষ আলোচনা সভা

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ চাঁদপুরের শাহরাস্তিতে আমিন কল্যাণ সমিতির উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাতে ঠাকুর বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কাশেম পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, পৌরসভা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন প্রমুখ।
সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসেন গাজী ও সার্ভেয়ার হাবিবুর রহমান মানিকের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আমিন কল্যাণ সমিতির সদস্য মোহাম্মদ আলম, আলী হোসেন বাচ্চু, কাউছার আলম, আবুল হোসেন মেম্বার, জসিম উদ্দিন, ইব্রাহিম খলিল দুলাল।
আলোচনা সভায় বক্তারা সমিতির উন্নয়ন, নতুন সদস্যদের কাজের সার্বিক ধারণা, অসুস্থ ও অসহায় সদস্যদের কল্যাণে তহবিল গঠন, সমিতির নিজস্ব কার্যালয় স্থাপন, সমিতির রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে সমিতিকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি.
Views: 0






















