শাহরাস্তিতে ইউপি সদস্য মোশারফ আটক

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ মোশারফ হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। শনিবার (১ মার্চ ২০২৫) দুপুরে পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন। সে ওই ইউনিয়নের আয়নাতলী গ্রামের বাসিন্দা। স্থানীয় ভাবে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকায় তাকে ঘটনার দিন পৌরসভা এলাকা থেকে আটক করে থানায় নেয়া হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। চলমান ডেভিল হান্ট’র অংশ হিসেবে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশ : রোববার, ০২ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 1




















