শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে ১৩ পিস ইয়াবাসহ পারভেজ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কোয়ার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযানে কোয়ার বাজারস্থ আল মিজানের চায়ের দোকানের সামনে পারভেজ কে তল্লাশি করে তার হেফাজতে থাকা ১৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের দিঘীর উত্তর পাড় পাটোয়ারী বাড়ির আবুল কাশেমের পুত্র।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশিত : শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন