শাহরাস্তিতে নৈশ প্রহরীদের বেঁধে ডাকাতি

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতদল কর্তৃক নৈশ প্রহরীদের বেঁধে ৩১ লক্ষ টাকা লুটের অভিযোগ করেছে ভুক্তভোগী। সোমবার (৭ জুলাই ২০২৫) রাত আড়াইটার সময় এ ঘটনা ঘটেছে। শাহরাস্তি মডেল থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃষ্টি ভেজা রাতে মুখে মাস্ক প্যান্ট, গেঞ্জি ও লুঙ্গি পরিহিত ডাকাত দল পিকআপ যোগে ঠাকুর বাজারে এসে নৈশ প্রহরীদের মেরে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
এরপর তারা তালা ভেঙ্গে শাটার খুলে আবুল খায়ের টোবাকোর ডিলার মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে প্রবেশ করে বিভিন্ন আইটেমের সিগারেট, নগদ টাকা ও অন্যান্য দ্রব্যাদিসহ ৩০ লক্ষ ৯৬ হাজার টাকার মালামাল লুটে নেয়। পরবর্তীতে ব্রিটিশ টোবাকোর গোডাউনে প্রবেশের চেষ্টা কালে বাজারের অপর অংশের নৈশপ্রহরীরা টের পেয়ে যায়। তাদের ডাক চিৎকারে বাজারের লোকজন ও টহল পুলিশ এগিয়ে আসলে ডাকাত দল দ্রুত পিকআপ যোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
ওই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী এমরান হোসেন (৪৫) বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি মামলা রুজু করেছেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, এ ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
বুধ বার, ০৯ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0

















