শাহরাস্তি প্রেসক্লাবের ভূমি পরিদর্শনে জেলা প্রশাসক

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভূমি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ মহসীন উদ্দিন। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেলে তিনি প্রেসক্লাব প্রাঙ্গণে (নিজস্ব স্হায়ী কমপ্লেক্সে) উপস্থিত হয়ে উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক প্রেসক্লাবের আধুনিকায়ন ও সাংবাদিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের পেশাগত উন্নয়নের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়ন জরুরি।
জেলা প্রশাসক পরিদর্শনকালে তাকে স্বাগত জানান, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সাংগঠনিক সম্পাদক মীর হেলাল।
ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার পিপিএম (বার), প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, সদস্য হাসানুজ্জামান, জসিম উদ্দিন, ফয়সাল আহমেদ, আহসান হাবীব পাটওয়ারী, আবু মুসা আল সিহাব, মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা, সাংবাদিক বি এম নয়ন প্রমুখ।
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ খ্রি. ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ খ্রি. ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
Views: 0




















