সকলকে সরকারের নিয়ম-নীতি মেনে বিদেশে যাওয়ার আহ্বান

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে গত ২৩ ও ২৪ ফ্রেরুয়ারী ২০২৫ ইং সিমস প্রকল্প ও নিরাপদ অভিবাসন বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ স্ট্রেনদেন্থ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশান সিস্টেম সিমস প্রকল্প ফেইজ -২ এর বেসিক ট্রেনিং ফর জিএমসি কমিটেড মেম্বারদের নিয়ে অনুষ্টিত হয়।
সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্ট্যান্ট সিসিডিএ এর আয়োজনে প্রথম দিনে টেইনার হিসাবে বক্তব্য রাখেন, দেওয়ানী ও ফৌজদারী আদালত চাঁদপুর জজ কোর্টের এডভোকেট শাহনাজ আক্তার (রোজী), প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, জেলা সমন্বকারী নাজমুল হাসান, মতলব উত্তর উপজেলার সিসিডিএ এর সমন্বয়ক সরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ফিল্ড ওয়ার্ককার নাইম মিজি।
অনুষ্ঠানের সমাপনী দিনে চীফ গেস্ট হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
এছাড়া বক্তব্য রাখেন চাঁদপুর দেওয়ানী ও ফৌজদারী আদালত ও প্যানেল আইনজীবী লিগ্যাল এইড ও আয়কর উপদেষ্টা এডভোকেট শিরীন আক্তার (সুপ্তা), ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল সরকার, সিমস প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, সিসিডিএ এর সমন্বয়কারী সরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহানারা বেগম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফিল্ড ওয়ার্কার নাইম মিয়া সহ জিএমসি কমিটির সদস্যবৃন্দ।
মতলব উত্তরে ৫ টি ইউনিয়ন নিয়ে এ কাজ চলমান। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়” নিয়ম মেনে বিদেশ যাই, অর্থ -সম্মান দুই-ই পাই। জেনে বুঝে বিদেশ যান, সঠিক নিয়মে সব সমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাহমুদা কুলসুম মনি, সিমস প্রকল্প ও নিরাপদ অভিবাসন বিষয়ক কার্যক্রম প্রসঙ্গে বলেন,বাংলাদেশ থেকে প্রতি বছর কাজের উদ্দেশ্য উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশ যাচ্ছেন এবং দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তবে বিদেশ যাওয়ার সঠিক ও হালনাগাদ তথ্যের ঘাটতি এবং যথাযথ নিয়ম না জানার কারনে বিদেশ যাওয়ার আগে ও যাওয়ার সময় অভিবাসী কর্মীরা প্রায়ই সমস্যায় পড়েন।
একইভাবে বৈধ কাগজপত্র না থাকার কারণে অনেকে বিদেশে গিয়ে নানা জটিলতার শিকার হন। অনেকে আবার অসৎ মধ্যস্বভোগীর ফাঁদে পড়ে পাচারের শিকার ; যেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। ভুক্তভোগী ফিরে আসার পর ও সঠিক মাধ্যম না জানার কারনে সহজে ন্যায় বিচার পান না।
এছাড়া অভিবাসীর পরিবার ছাড়াও সফল অভিবাসিরা অভিবাসন শেষে চুড়ান্ত ভাবে দেশে ফিরে আসার পর প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পর্যাপ্ত তথ্য না জানার কারণে আশানুরূপ অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারেন না।
তাই সম্ভাব্য বিদেশগামী, বিদেশে অবস্থানরত ও বিদেশ ফেরৎ অভিবাসীদের প্রযোজনীয় সেবা নিশ্চিত করা ও তাদের পরিবারের আর্তসামাজিক উন্নয়নের লক্ষ্যে,, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা হেভেটাস সুইস ইন্টার কো-অপারেশন অভিবাসন প্রবন অন্যতম।
বক্তারা বলেন, সরকারের নিয়ম-নীতি না মেনে এবং কোন ডকুমেন্ট ছাড়া যাতে কেহ বিদেশে না যায়। সরকার তথা রাষ্ট্রের কোন নিয়ম নীতি না মেনে বিদেশগামী অনেক যাত্রী প্রতারণার শিকার হন, অনেকে বিদেশ থেকে ফেরত আসে, অনেকে সমুদ্রে নৌকা ডুবিতে মারা যায়। সকলকে সরকারের নিয়ম-নীতি মেনে বিদেশে যাওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
এম আর আর
Views: 0

















