সরকারি চাকরির পেছনে না ছুটে যুবকরা যেন উদ্যোক্তা হয় : জেলা প্রশাসক মোহসীন উদ্দিন

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, জেলায় যে সকল শিক্ষিত ও দক্ষ যুবক-যুবতী বেকার আছেন, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের দিকে উৎসাহিত করতে হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের উচিত তাদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনা।
তিনি আরও বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ’সহ সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের দায়িত্ব রয়েছে, তারা যেন নিজ নিজ এলাকায় শিক্ষিত বেকারদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে তারা আর সরকারি চাকরির পেছনে ঘুরবে না, বরং নিজেরাই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবে।
মঙ্গলবার (২৪ জুন) মতলব উত্তরের আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিস, এখলাছপুর ইউনিয়ন পরিষদ, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়, ষাটনল পর্যটন কেন্দ্র, ছেংগারচর পৌরসভা এবং মতলব উত্তর থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, আমি ইউএনওকে বলবো প্রতিটি খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নিতে। ছেলেমেয়েরা যদি খেলাধুলায় মনোনিবেশ করে, তাহলে তারা মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আমরা চাই, প্রতিটি মাঠ খেলাধুলার উপযোগী করে তোলা হোক।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, অফিসার ইনচার্জ (ওসি) মো রবিউল হক’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জেলা প্রশাসকের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, প্রশিক্ষণ ও মাঠ সংস্কারের মতো উদ্যোগগুলো বাস্তবায়িত হলে এলাকার যুবসমাজ মাদক ও বেকারত্বের দুষ্টচক্র থেকে মুক্ত হতে পারবে।
মঙ্গল বার, ২৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 1
















