সাউথ আফ্রিকায় নিহত জামালের লাশ মতলবে দাফন সম্পন্ন

 গোলাম নবী খোকনঃ

সাউথ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত জামালের লাশ মতলবের নীজ গ্রামে এনে দাফন সম্পন্ন করা হয়। নিহতের বয়স হয়েছিল আনুমানিক ৩৫ বছর, মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন সন্তান, মা, বাবা, দুই ভাই, ১ বোন, চাচা, চাচীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন। গত ০৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সাউথ আফ্রিকার সময় সাড়ে এগারোটা। জামাল তার সুপার সপে তার একজন কর্মচারীকে নিয়ে কাজ করতে ছিল এসময় একদল সন্ত্রাসী এসে প্রথমে দোকানে আগুন ধরিয়ে দিয়ে জামাল কে গুলি করে হত্যা করে দোকানের টাকা পয়সা লুট করে নিয়ে যায়।

এঘটনা ঐখানে ছড়িয়ে পড়লে নিহতের সহযোগী একই গ্রামের ইলিয়াস ও দুলাল প্রধান এসে পরিস্থিতি মোকাবেলা করে। নিহতের কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। নিহতের লাশ তার সহযোগী মোঃ দুলাল প্রধান খুব দ্রুত দেশে পাঠান।

গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াই টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। ১৫ সেপ্টেম্বর সকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি নিহতের বাড়িতে আনা হলে নিহতের কফিন দেখতে অসংখ্য নারী পুরুষ ভীড়জমান। নিহতের লাশ ১৫ সেপ্টেম্বর জোহরবাদ সিপাই কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা সম্পন্ন হয়।

জানাজায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন সিপাই কান্দি বাইতুননুর জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আব্দুল হান্নান, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক একেএম গোলাম নবী খোকন। বক্তারা নিহতের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তবে সাউথ আফ্রিকার অধিবাসীরা নিরাপদে নাই, ঐ দেশে প্রতিবছর সন্রাসী হামলায় প্রায় আড়াই থেকে তিনশত লোক মারা যায়।

এ তথ্য জানিয়েছেন সাউথ আফ্রিকায় বাংলাদেশী দূতাবাসের এক কর্মকর্তা। এ বার্তাটি মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির কাছ থেকে জানা যায়। বাংলাদেশ সরকার লাশ দাফন,কাফনের জন্য ৩৫০০০/- টাকা প্রদান করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকার ক্ষতিপূরনের টাকা প্রদান করবেন বলে প্রবাসী কল্যান সেন্টার সূত্রে জানা গেছে।

প্রকাশিত :  ‍মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Views: 5

শেয়ার করুন