সাবেক মন্ত্রী নুরুল হুদার ৯ম মৃত্যুবার্ষিকী রোববার

গোলাম নবী খোকনঃ চাঁদপুর -২ নির্বাচনী আসনের (মতলব উত্তর- দক্ষিন উপজেলা) ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হুদার আজ (২৫জানুয়ারী) ৯ম মৃত্যু বার্ষিকী।

তাঁর এই মৃত্যু বার্ষিকীতে ঢাকায় ব্যাপক কার্যক্রমের পাশাপাশি গ্রামের বাড়ী মতলব উত্তর উপজেলার বাগানবাড়ীতে কোরআন খতম, মিলাদ-দোয়া ও কবর জেয়ারতের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। পিতার মৃত্যু বার্ষিকীতে জেষ্ঠ্যপুত্র জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেন, বাবার শুন্যতা শুধু আমাদের পরিবারে নয় মতলবের রাজনৈতিক মাঠেও একটা বড় শুন্যতার সৃষ্টি হয়েছে।

মোঃ নুরুল হুদা ১৯৫৪ সালে স্কুলে পড়ার সময় রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৯ সালে তিনি বৃহত্তর কুমিল্লায় সর্বদলীয় ছাত্র ঐক্যের আহবায়কের দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারী মাত্র ২৮ বছর বয়সে সরকারী চাকুরী (সহকারী কমিশনার) ছেড়ে চাঁদপুর -২ নির্বাচনী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরেরই ৪ এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগদান করেন। বিএনপি’র মনোনয়ন নিয়ে এ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ইং সালেও সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১সালের প্রধম ৬মাস তথ্য প্রতিমন্ত্রী এবং পরবর্তী ২বছর সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মোঃ নুরুল হুদা বিএনপি কেন্দ্রীয় কমিটিতে এক সময়ের ভাইস চেয়ারম্যান ছিলেন, ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্ঠা। তাঁর বাড়ী মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের খন্দকারকান্দী।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ জানুয়ারী বুধবার সকাল ৭টা ২৫মিনিটের দিকে তিনি আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহ…. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭০বছর।

প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 6

শেয়ার করুন