স্ত্রীর সঙ্গে ঝগড়া, নিজ বসতঘরে আগুন দিলেন মাদকাসক্ত স্বামী

সফিকুল ইসলাম রানা  : মাদকের টাকা না পেয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে নিজ ঘরে আগুন লাগিয়ে দিলেন আশরাফুল ইসলাম সুজন (৪১) নামে এক মাদকাসক্ত স্বামী। সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের বারোআনী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আশরাফুল তার কাচা টিনের ঘরে হঠাৎ আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দৌঁড়ে এসে তাকে আটক করে এবং আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরের সমস্ত আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, আশরাফুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার সময় তার স্ত্রী পেয়ারা বেগমের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা চলছিল। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের ঘরেই আগুন ধরিয়ে দেন।

আশরাফুল ইসলাম সুজন দশানী সরকার বাড়ির সাইদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি বারোআনী কানার মোড়ে বসবাস করছেন। তার দুইটি কন্যা সন্তান রয়েছে।

সুজনের স্ত্রী পেয়ারা বেগম বলেন, ও প্রায়ই নেশা করে ঘরে আসে। ঘটনার আগে আমার কাছে নেশার টাকা চাইছিল। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে মারধর করে এবং ঘর পুড়িয়ে ফেলবে বলে হুমকি দেয়। পরে আমি ঘর থেকে বের হয়ে গেলে ও নিজের ঘরে আগুন লাগিয়ে দেয়। আমার ঘর-বসতভিটা সব শেষ হয়ে গেল।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, আশরাফুল মাদকাসক্ত হয়ে দীর্ঘদিন ধরে পরিবার ও প্রতিবেশীদের আতঙ্কে রেখেছেন। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছি। স্থানীয়রা মাদকাসক্ত আশরাফুলকে আটক করে রাখে। তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

বুধ বার, ০২ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন