হাইমচরে বন্ধু মহল স্পোর্টিং ক্লাবের পক্ষ হতে হতদরিদ্রের ইফতার সামগ্রী বিতরণ

হাইমচর প্রতিনিধি : চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নে ঐতিহ্য বাহি সংগঠন “বন্ধু মহল স্পোর্টিং ক্লাবের” পক্ষ হতে ইউনিয়নের হত দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

২৮ ফেব্রুয়ারী বিকেল ৩ টায় “বন্ধু মহল স্পোর্টিং ক্লাবের” অফিস কক্ষে সংগঠনের পক্ষ হতে প্রায় শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

শিক্ষা, ক্রিড়া ও সামাজিক উন্নয়নমুলক সংগঠন, বন্ধু মহল স্পোর্টিং ক্লাবের পক্ষ হতে ইফতার সামগ্রী বিতরণ কালে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাহমুদ বলেন, রমজান মাস হলো সিয়ামের মাস।রমজান মাসে যেনো আমাদের ধনী ও গরীবের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে, সেজন্যই আমাদের আজ এই উদ্যোগ।আমাদের সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম শরীফ ভাই আপনাদের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছেন। এলাকার বড় ও ছোট ভাই প্রবাসে থাকে, সবাই মন রোজা মুখে ওনাদের জন্য দোয়া করবেন ।ওনাদের সহযোগিতায় আমরা আপনাদের পাশে দাড়াতে পারছি।প্রবাসী সকল ভাইদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের সামান্য তৌফিক অনুযায়ী করছি।সামনে যাতে আরো বড় কিছু করতে পারি এই দোয়া করবেন। আমরা এলাকার সবাইকে নিয়ে প্রবাসী ভাইদের সহযোগিতায় একটি এম্বুলেন্স দেওয়ার চেষ্টা করছি।

ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক মাওলানা মোঃ মুনসুর মিজি,উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ বোরহান উদ্দিন,সমাজ সেবক মোঃ ইব্রাহিম খলিল শামীম, উপজেলা ছাত্র দলের নেতা মোঃ সবুজ হোসাইন, সমাজ সেবক মোঃ ফয়সাল আহম্মেদসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রকাশ : শুক্র বার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Views: 1

শেয়ার করুন